শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৩:১৩ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ০৩:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে হামলা চালিয়ে কৃষকের বসতবাড়ি ভাংচুর’ আহত ৩

এইচ এম মিলন: [২] মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কালাম হোসেন নামে এক কৃষকের বততবাড়ি হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাঁধা দিলে মহিলাসহ একই পরিবারের ৩জন আহত হয়। এ ঘটনায় আজ শনিবার সকালে থানায় একটি মামলা করেছে ভুক্তভোগী ওই কৃষক।

[৩] ভুক্তভোগী ও সরেজমিন সুত্রে জানাগেছে, পৌর এলাকার কাশিমপুর গ্রামের কৃষক কালাম হোসেনের সঙ্গে একই এলাকার মোঃ ইব্রাহীমের বেশ কিছু দিন ধরে বাড়ির জমি নিয়ে দ্বন্ধ চলে আসছিল। এর জের ধরে ইব্রাহীম ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে হামলা চালিয়ে কালামের বসতবাড়ি ভাংচুর করে। এসময় তাদের বাঁধা দিলে কালাম হোসেনসহ(৫০) তার পরিবারের তিনজন আহত হন। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে হামলার ঘটনায় মোঃ কালাম হোসেন বাদী হয়ে কালকিনি থানায় মামলা দায়ের করেন।

[৪] ভুক্তভোগী কালাম হোসেন বলেন, বিনা কারনে ইব্রাহীম আমার বাড়ি ভাংচুর করেছে। আমি তার বিচার চাই। অভিযুক্ত ইব্রাহীম ঘটনা অস্বীকার করে বলেন, কালামের বাড়ি আমি ভাংচুর করিনি।

[৫] এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, বিষয়টির ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়