শিরোনাম
◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত'

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৩:০৭ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ০৩:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

এসএম শামীম:[২] জেলার আগৈলঝাড়ায় গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আগৈলঝাড়া থানা ওসি তদন্ত মোঃ মাজহারুল ইসলাম জানান, শুক্রবার রাতে মাদক বেঁচা কেনার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের মৃত নিকুঞ্জ মিস্ত্রির ছেলে মাদক ব্যবসায়ী শিবু মিস্ত্রি (৬০)কে ২৫ গ্রাম গাঁজাসহ রামানন্দেরআঁক বিষ্ণু মন্দিরের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ।

[৩] অন্যদিকে একইদিন উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী জাকাত ফকির (৩০)কে আগৈলঝাড়া ফিলিং ষ্টেশনের সামনে থেকে ৫ পিস ইয়াবাসহ এসআই আলী হোসেন গ্রেফতার করেন।

[৪] এঘটনায় এসআই আলী হোসেন বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।  গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শিবু মিস্ত্রি ও জাকাত ফকিরকে গতকাল শনিবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ