শিরোনাম
◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা ◈ সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি আটকে গেল

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০১:৪৯ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা

মঈন উদ্দীন: [২] রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘গণ নিয়োগ ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করতে ক্যাম্পাসে এসেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা। শনিবার পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে আসেন তদন্ত কমিটির সদস্যরা।

[৩] তদন্ত কমিটিকে নেতৃত্ব দিচ্ছেন কমিটির আহ্বায়ক ও ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। তার সঙ্গে রয়েছেন, কমিটির সদস্য এবং ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. জাকির হোসেন আখন্দ ও ইউজিসির পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান।

[৪] বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার বেলা পৌনে ১১টার দিকে তদন্ত কমিটির সদস্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসেন। এরপর তারা ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার কার্যালয়ে যান। পৌনে ১২টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তদন্ত কমিটির সদস্যরা উপাচার্যের কার্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য ও রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাৎ করছেন।

[৫] শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগের নিষেধাজ্ঞা অমান্য করে গত বৃহস্পতিবার বিদায়ী উপাচার্য অধ্যাপক এম আব্দুস ছামাদ ১৪১ জনকে গণ নিয়োগ দেন। ওইদিনই শিক্ষা মন্ত্রণালয় এই নিয়োগকে অবৈধ উল্লেখ করে তদন্ত কমিটি গঠন করে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়