শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ১২:২৩ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে বাসচাপায় স্কুল শিক্ষক নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরে বাসচাপায় অসিত কর্মকার (৪০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বাবলু প্রামাণিক (৪৫)  ও রবিউল আওয়াল (৩৮) নামে অপর দুই পথচারী।

শনিবার (৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে শহরের জজ কোর্ট এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

অসিত কর্মকার জেলার সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকার অনিল কর্মকারের ছেলে। তিনি সিংড়ার দেউগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং নাটোর শহরের উত্তর পটুয়াপাড়া মহল্লায় ভাড়া বাসায় বসবাস করতেন।

আর আহত বাবলু প্রামাণিক শহরের স্টেশন বড়গাছা এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে এবং রবিউল আওয়াল সদর উপজেলার হালসা ইউনিয়নের বাগরোম এলাকার নবী নেওয়াজের ছেলে।

হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ ( ইন্সপেক্টর) মো. রেজওয়ানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে প্রাতঃভ্রমণে বের হয়ে জজকোর্ট এলাকার দিকে যাচ্ছিলেন অসিত কর্মকার। এসময় অপর দুই পথচারী বাবলু প্রামাণিক ও রবিউল আওয়ালও একই দিকে যাচ্ছিলেন। এসময় বগুড়া থেকে আসা খুলনাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় তারা তিন জনই ওই বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিসের একটি দল তাদের আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে অসিত কর্মকারকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত অপর দুইজন নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে ঘাতক বাসটির চালক-হেলপার পলাতক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়