শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ১১:৫২ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলিউডের ৪০ হাজার কর্মীর পাশে দাঁড়ালেন সালমান খান

বিনোদন ডেস্ক: মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতে। সংক্রমণ ঠেকাতে মুম্বাইসহ দেশটির বিভিন্ন রাজ্যে দেওয়া হয়েছে লকডাউন।

আর এই লকডাউনে সিনেমার শুটিংসহ নানা কার্যক্রম অনেকটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে। বেকার হয়ে পড়েছেন সিনেমার সঙ্গে জড়িত অনেক মানুষ। এবার তাদের পাশে দাঁড়ালেন ‘ভাইজান’ খ্যাত বলিউড অভিনেতা সালমান খান।

শুক্রবার (৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বছরের মতো এবারও বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িতদের অর্থ সহায়তা দিচ্ছেন তিনি।

সালমানের এক ঘনিষ্ঠ সূত্রে প্রতিবেদনে জানিয়েছে, সালমান খান বলিউডের প্রায় ৪০ হাজার কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে ১৫০০ রুপি করে অনুদান দিচ্ছেন। যাদের মধ্যে ২৫ হাজার কর্মী কাজ করেন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা ইন্ডাস্ট্রিতে। বাকি ১৫ হাজার নারীকর্মী কাজ করছেন ফিল্মসিটির নানা স্টুডিওতে। শুধু অর্থই নয়, এক মাসের খাবার দাবারও তাদের তাদের ঘরে পৌঁছে দিচ্ছেন সালমান।

এছাড়া করোনা আক্রান্তদের সহায়তায় ‘রাধে’ সিনেমার লভ্যাংশ ত্রাণ তহবিলে অনুদান দেবেন সালমান খান ও জি এন্টারটেইনমেন্ট। মুক্তির আগেই সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান এবং সালমান খান এ ঘোষণা দিয়েছেন। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

গেলো বছর করোনা মহামারী শুরু থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। সূত্র: জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়