শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০২:৩৩ রাত
আপডেট : ০৮ মে, ২০২১, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকৃত শ্রমিকরা সরকারের প্রণোদনা পাচ্ছে না: আমীর খসরু

রিয়াজুর রহমান রিয়াজ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, শ্রমিকরা এখন সময়মতো বেতন পাচ্ছে না। অনেক কারখানায় ছাঁটাইও করা হচ্ছে। করোনা মহামারীর এই সময়ে তারা আর্থিক কষ্টে দিনযাপন করছে। কারো কাছে শ্রমিকরা চাইতেও পারে না, আবার নিতেও পারে না। তাই করোণা দুর্যোগে শ্রমিকদের পাশে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চাকা সচল রাখে। তাদের নিরাপদ রাখলে দেশ নিরাপদ থাকে। এই করোনা মহামারীকালে শ্রমিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ সরকার তাদের জীবন জীবিকাকে কঠিন করে তুলেছে। প্রকৃত শ্রমিকরা সরকারের প্রণোদনা পাচ্ছে না। আসলে আওয়ামী লীগের কাছ থেকে জাতি ভালো কিছু আশা করে না।

শুক্রবার (৭ মে) সন্ধ্যায় চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদল আয়োজিত দলীয় কার্যালয়ে সংগঠনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান মে দিবস উপলক্ষে আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী একথা বলেন।

এতে প্রধান বক্তার বক্তব্যে রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এএম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুল্লা বাহারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বয়ক এমএ আজিজ।

আরও উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি শ ম জামাল উদ্দীন, সহসভাপতি শামসুল আলম (ডক), মো. ইদ্রিস মিয়া, রেলওয়ে শ্রমিকদলের সাধারণ সম্পাদক এমআর মন্জুর, চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিকদলের সভাপতি শাহেনেওয়াজ চৌধুরী মিনু সহ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়