শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৪:৪৯ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২১, ০৪:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাকিব আল হাসান একসাথে একশো পানিপুরি খেতে পারেন !

স্পোর্টস ডেস্ক: [২] আইপিএল স্থগিত হওয়ায় আগেভাগেই দেশে ফিরে আসতে হয়েছে সাকিব আল হাসানকে। দেশে ফেরার আগে ক্রিকইনফোকে দেয়া একটি র‌্যাপিড ফায়ার সাক্ষাৎকারে নিজের এবং সতীর্থদের নিয়ে অনেক মজার মজার তথ্য দিয়েছেন তিনি। এরমধ্যে কথা বলেছেন তার পছন্দের খাবার পানিপুরি নিয়েও। এক বসায় নাকি অনেকগুলো পানিপুরি খেতে পারেন সাকিব। এমনকি সংখ্যাটি যদি ১০০ হয়, সেটিও কঠিন নয় সাকিবের জন্য।

[৩] ক্রিকইনফোর র‌্যাপিড ফায়ার পর্বে দেয়া সাকিবের সওয়াল-জবাবের চুম্বক অংশ তুলে ধরা হলো-
প্রশ্ন: এক বসায় কতটি পানিপুরি খেতে পারবেন?
সাকিব: সামনে যতগুলা থাকবে, এমনকি ১০০টি হলেও।
প্রশ্ন : মোবাইলে কোন অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করেন?
সাকিব: ইউটিউব।
প্রশ্ন : বাংলাদেশ দলে সবচেয়ে বেশি পুশ-আপ নিতে পারে কে?
সাকিব : নাজমুল হোসেন শান্ত।
প্রশ্ন : বাংলাদেশ টিমের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবচেয়ে বেশি ইমো কে দেয়?
সাকিব : উমমমৃ আমি।
প্রশ্ন : আপনার পছন্দের ইমো কোনটি?
সাকিব : স্মাইলি।
প্রশ্ন : ক্রিকেটের বাইরে কোন খেলাটি আপনি টিকিট কেটে দেখবেন?
উত্তর : ফুটবল। জাতীয় দল হলে আর্জেন্টিনা আর ক্লাব হলে বার্সেলোনার যেকোনো ফাইনাল ম্যাচ।
প্রশ্ন : মাহমুদউল্লাহ, মুশফিক ও তামিম- একশো মিটার দৌড়ে কাকে হারাতে পারবেন?
সাকিব : খুব কাছাকাছি প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে আমি মুশফিককে হারাতে পারবো।
প্রশ্ন : কোনো সুপার পাওয়ার দেয়া হলে আপনি কোনটা নেবেন?
সাকিব : এই পৃথিবী থেকে করোনাভাইরাস দূর করার মতো যদি কোনো সুপার পাওয়ার থাকে, তবে আমি সেটা নেবো। - ক্রিকইনফো/ যমুনাটিভি

  • সর্বশেষ