শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৪:৩৪ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২১, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান ডা. জাফরুল্লাহ’র

শিমুল মাহমুদ: [২] গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। এখন ওনার চিকিৎসা হলো মুক্তি। মুক্তি পাওয়ার পর তিনি কোথায় চিকিৎসা করবেন সেটা ওনার স্বাধীনতা।

[৩] তিনি বলেন, মানসিক শক্তি না থাকলে সুস্থ হওয়া যায় না। সেই জন্য আমি আহবান করছি ছাত্রদের পাশাপাশি খালেদা জিয়াকেও মুক্তি দেওয়া হোক।

[৪] ডা. জাফরুল্লাহ বলেন, আমাদের অতীতের প্রতিহিংসা, ভুল স্মরণ না রেখে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। ওনার কিছু হয়ে গেলে পরে আক্ষেপ করতে হবে।

[৫] শুক্রবার শহরের ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, প্রেস ক্লাব, বাংলাদেশ ফটো জারনালিস্ট এসোসিয়েশন, তোপখানা রোড, হাজারীবাগ ও বাড্ডা এলাকায় ত্রাণ বিতরণ করে গণস্বাস্থ্য। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা দেশের ধনাঢ্য ব্যক্তিদের আরও বেশি করে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি গণস্বাস্থ্য কেন্দ্রের খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু সহ গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়