শিরোনাম
◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৪:২৭ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২১, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যারা হেফাজতের নামে দুস্কর্ম, নিষ্ঠুরতা, অত্যাচার করে এরা মানুষ না: স্বরাষ্ট্রমন্ত্রী

জাহাঙ্গীর চমক:[২] আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, নিষ্ঠুরতা, অত্যাচার ও নৃশংসতা কোন ধর্মের উদ্দেশ্য হতে পারে না। ধর্মের নাম ভাঙিয়ে যারা অরাজকতা সৃষ্টি করে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়।

[৩] তিনি আরও বলেন, ইসলাম ধর্ম কখনও সহিংসতার কথা বলে না। ইসলাম হলো শান্তির ধর্ম।

[৪] মন্ত্রী বলেন, যারা এই সহিংসতার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনব। প্রধানমন্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। তাহাজ্জুদ নামাজ আদায় করেন। নিয়মিত কোরআন পড়েন। তার হাতে বাংলাদেশ। কোরআন-সুন্নাহর বাইরে কিছু করেন না প্রধানমন্ত্রী। তিনি দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবেন।

[৫] শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদিখানের মধুপুরে হেফাজতের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের বাড়ি-ঘর পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

[৬] এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্তি ডিআইজি নূরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ,কে,এম হুমায়ুন কবির, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, জেলা পিআইবি মো. আনোয়ারুল হক, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

[৭] ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদিখানের রাজনগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এসএমআলমগীর কবিরের বাড়িসহ ওই ইউনিয়নের ১০টি বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। সম্পাদনা : মুরাদ হাসান

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়