শিরোনাম
◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৩:৫৪ রাত
আপডেট : ০৭ মে, ২০২১, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুমি আহমেদ: ভ্যাকসিন নেওয়ার পর আপনার স্পাইক প্রোটিন এন্টিবডি পজিটিভ হওয়ার কথা

রুমি আহমেদ: আপনার যদি কোভিড হয়- জ্বর নেমে যাবার তিন দিন পর থেকেই আপনি কোভিড নেগেটিভ। টেস্ট করে দেখার কোনো প্রয়োজন নেই আপনি নেগেটিভ হলেন কিনা। আপনার যদি কোভিড পজিটিভ হয় কিন্তু কোনো সিম্পটম নেই, তাহলে টেস্ট পজিটিভের নয় দিন পরেই আপনি নেগেটিভ টেস্ট করে নেগেটিভ দেখানোর দরকার নেই।

মূল কারণ হচ্ছে ১০ দিন পরে আপনি কোভিড নেগেটিভ। এটা কনফার্ম করার জন্য টেস্ট লাগবে না।কারণ আপনার টেস্ট পজিটিভ আসতে পারে আরো ছয় সাত মাস। ব্যাখ্যা হচ্ছে ভাইরাস মারা গেলেও মৃত ভাইরাসের কঙ্কাল নাকে গলায় রয়ে যায়। ওই ফ্র্যাগমেন্টগুলোই পিসিআর টেস্ট পজিটিভ করে দিতে পারে। এক্ষেত্রে যা হয় তা হচ্ছে একবার পজিটিভ একবার নেগেটিভ আবার পজিটিভ, এ ধরনের উদ্ভট আচরণ শুরু করে টেস্ট রেজাল্টগুলো।

পিসিআর টেস্ট ছাড়া আরেকটা টেস্ট আছে- এন্টিবডি টেস্ট। এন্টিবডি টেস্ট করার আগে নিজেকে প্রশ্ন করুন কেন টেস্ট টা করাচ্ছেন। আগে ইনফেকশন হয়েছিল এটা জানার জন্য  করলে এক কথা। এখন ইনফেকশন আছে কিনা তা ধরার জন্য এন্টিবডি টেস্ট কার্যকর না। আপনি ভ্যাকসিন নিয়েছেন এবং আপনার শরীরে এন্টিবডি ডেভেলপ করলো কিনা তা জানার জন্য যদি টেস্ট করতে চান তাহলে এটা জানা দরকার যে প্রায় সবগুলো এন্টিবডি টেস্ট কিট ভাইরাসের নিউক্লিওক্যাপসিড প্রোটিনের বিরুদ্ধে যে এন্টিবডি হয়েছে তা ডিটেক্ট করে। ওমএ ঘ ।

ভ্যাকসিন নিলে স্পাইক প্রোটিনের বিরুদ্ধে এন্টিবডি হয় , নিউক্লিওক্যাপসিড প্রোটিনের বিরুদ্ধে এন্টিবডি হয় না। আপনি ভ্যাকসিন নেওয়ার পর এন্টিবডি টেস্ট করলে টেস্ট টা নেগেটিভ হবে। কারণ আপনার আগে যদি কোভিড না হয়ে থাকে, তাহলে তাহলে আপনার তো নিউক্লিওক্যাপসিড প্রোটিনের বিরুদ্ধে এন্টিবডি থাকার কথা না। তবে রিসেন্টলি স্পাইক প্রোটিন এন্টিবডি চেক করার কিট বের হয়েছে। ভ্যাকসিন নেওয়ার পর আপনার স্পাইক প্রোটিন এন্টিবডি পজিটিভ হওয়ার কথা।

  • সর্বশেষ