শিরোনাম
◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৫:০০ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২১, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রাহকদের চাহিদা থাকায় ট্রাক সেলের সময় বাড়ানো হলো ৩ দিন: টিসিবি

শরীফ শাওন: [২] ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) রমজানের পণ্য বিক্রির শেষ দিন ৬ মে নির্ধারিত থাকলেও বর্তমানে তা ৯ মে নির্ধারণ করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, টিসিবির সেবা সপ্তাহ উপলক্ষে সারাদেশে ট্রাকসেল কার্যক্রম এ গাড়ি প্রতি সয়াবিন তেল ২০০ লি. করে বাড়িয়ে ১৪০০ লি. করা হয়েছে, এছাড়াও ঢাকায় ২০ টি ট্রাক বাড়িয়ে ১২০ টি করা হয়েছে। প্রতিদিন ঢাকায় বিক্রয় কার্যক্রম এ ৫০০০ টি করে মাক্স ফ্রি দেওয়া হচ্ছে। বর্ধিত দিনগুলোতেও একই হারে বরাদ্দ দেওয়া হবে।

[৪] টিসিবি জানায়, এবার রমজানে সারাদেশে প্রতিদিন ৫০০ ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে। প্রতিটি ট্রাকে ১ হাজার ৪০০ লিটার তেল, ৬০০ কেজি চিনি, ৩০০ কেজি মসুর ডাল ও ৪০০ কেজি ছোলা বিক্রি করা হচ্ছে। এর আগে পেঁয়াজ ও খেজুর বিক্রি করা হয়েছে। রমজান উপলক্ষ্যে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১০০ টাকা ও ৫৫ টাকা দরে চিনি, মসুর ডাল ও ছোলা বিক্রি করছে সংস্থাটি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়