শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৩:২৮ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মমতাকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

বাশার নূরু: [২] টানা তৃতীয় বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৩]বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

[৪]বুধবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের দাপ্তরিক ভবন রাজভবনে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দোপাধ্যায়। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়।

[৫]পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দল জিতলেও নিজ আসন নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর কাছে প্রায় ২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়।

[৬]নিজ আসনে পরাজিত হলেও মুখ্যমন্ত্রীর শপথ নেন তিনি। সংবিধান অনুযায়ী মমতাকে আগামী ছয় মাসের মধ্যে রাজ্যের কোনো একটি আসনে বিজয় অর্জন করতে হবে।

[৭] এবার পশ্চিমঙ্গের বিধানসভার নির্বাচনে মমতার দল তৃণমূল কংগ্রেস ২৯২টি আসনের মধ্যে ২১৩টি আসনে জয়ী হয়ে রাজ্য ক্ষমতায় এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়