শিরোনাম
◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে?

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৩:২০ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ০৩:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে বাসদ এর উদ্যোগে আবার "মানবতার বাজার" চালু

ডেস্ক রিপোর্ট: [২] বৃহস্পতিবার ৬ মে সকাল ১০টায় বাসদ এর উদ্যোগে অমৃত লাল দে কলেজমাঠে করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের জন্য খাদ্য সহায়তা দেয়ার উদ্যোগ "মানবতার বাজার" শুরু হয়। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলার আহবায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তীর উপস্থিতিতে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রথম ধাপে তিনশত রিক্সাশ্রমিকদের মধ্যে খাদ্যসহায়তা প্রদান করা হয়।

[৩] সেখানে আরো উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। মানবতার বাজার থেকে চাল,ডাল,তেল,চিনি, দুধ সেমাইসহ ১০ ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, জনগনের সহায়তা নিয়ে এই মানবতার বাজার ঈদ পর্যন্ত চলবে।

[৪] কেউ সহযোগিতা করতে চাইলে বিকাশ-০১৭১১২২৭৫১৯,০১৭২৩৭০৯১৫৫ নগদ- ০১৭১১২২৭৫১৯
ব্যাংক একাউন্ট: মনীষা চক্রবর্তী, একাউন্ট নম্বর- ০৩০৮৭০১০১০৩৫২, সোনালী ব্যাংক লিমিটেড, চকবাজার শাখা, বরিশাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়