শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৩:০৪ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

অহিদ মুুকুল :[২] গভীর রাতে কুকুরের সাথে ধাক্কা লেগে নোয়াখালীর সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।

[৩] নিহত নিয়াজুর রহমান রাব্বী (৩০),উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের আবদুল মোতালেবের ছেলে। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সোনাপুর বাজারের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

[৪] সুধারম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন এ সব তথ্য নিশ্চিত করে জানানা, নিহত রাব্বী রাত ১টার দিকে মোটর সাইকেল যোগে অশ্বদিয়া থেকে মাইজদী যাওয়ার পথে সোনাপুর বাজারের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছলে তার মোটর সাইকেলের সাথে একটি কুকুরের ধাক্কা খেলে সে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুত্বর আহত হয়।

[৫] পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ৩০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় সুধারম থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়