শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ১২:৪৯ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ০৩:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে ভারত ফেরত ১৪৩ যাত্রী কোয়ারেন্টাইনে

ফিরোজ আহম্মেদ: [২] ঝিনাইদহে ভারত ফেরতদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) পর্যন্ত ১৪৩ বাংলাদেশিকে এসব জায়গায় বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া যশোর সাতক্ষীরা, খুলনা ও নড়াইল জেলাও রয়েছে কোয়ারেন্টাইন সেন্টার।

[৩] এ ব্যাপারে জেলা ডিএসবি ১ মোঃ আতিকুর রহমান জানান শনিবার (১ মে) দুপুর থেকে যশোরে স্থান সংকুলান না হওয়ায় কারণে পুলিশি পাহারায় তাদের বেনাপোল থেকে ঝিনাইদহে আনা হয়। এখানে যাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের বাড়ি চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা, ফরিদপুর, রংপুর, বগুড়া ও রাজশাহী জেলায়।

[৪] ভারত ফেরত এইড ফাউন্ডেশনে কোয়ারেন্টাইনে থাকা কয়েকজন যাত্রী বলেন, আমাদের বারবার করোনা পরীক্ষা করা হয়েছে। ভারত থেকে দুইবার আবার দেশে ফিরে বেনাপোলে একবার পরীক্ষা করা হয়। তবুও কেন আমাদের এখানে ১৫ দিন থাকতে হবে?

[৫] এদিকে শহরে এসব কোয়ারেন্টাইনের ব্যবস্থা করায় ভয়ে আছে সাধারণ মানুষ।

[৬] জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট রোধে দুই সপ্তাহের জন্য ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এতে ভারতে আটকা পড়ে বাংলাদেশি কিছু যাত্রী। তারা বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরছেন। ভারতফেরত এসব যাত্রীকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

[৭] তিনি বলেন, এখন পর্যন্ত ঝিনাইদহে ১৪৩ যাত্রী এসেছে। তাদেরকে ঝিনাইদহ পিটিআই এর হোস্টেল ও এইড ফাউন্ডেশনের রেস্ট হাউজে রাখা হয়েছে। যারা পিটিআই এর হোস্টেলে আছেন তাদের থাকা-খাওয়ার খরচ সরকার বহন করছে। আর যারা এইড ফাউন্ডেশনের রেস্ট হাউজে থাকছেন তাদের খরচ নিজেদের বহন করতে হচ্ছে।

[৮] তিনি আরো বলেন, তাদের চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। চিকিৎসকরা নিয়মিত তাদের খোঁজখবর নিচ্ছেন। তাদেরকে পুলিশী নিরাপত্তায় রাখা হয়েছে যাতে কোনো সমস্যা না হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়