শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৯:৪০ সকাল
আপডেট : ০৬ মে, ২০২১, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতালিতে করোনায় একদিনে ৩ বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট: ইতালিতে একদিনে তিন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। বুধবার মারা যাওয়া তিন বাংলাদেশি হলেন—শাহারুল আলম সাগর (২৮), গোলাম মোস্তফা মিয়া (৫৫) ও মো. ছিদ্দিক (৪৬)। তিন বাংলাদেশির মধ্যে দুজন করোনায় ও ছিদ্দিক নামের অপর এক বাংলাদেশি ব্রেন স্টোকে মারা যান। প্রতিদিনের সমংবাদ

তিন বাংলাদেশির মধ্যে সাগরের বন্ধুর বরাত দিয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক ইতালি প্রবাসী জানান, বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন সাগর। পরে হাসপাতালে ভর্তি হলে পরীক্ষায় করোনা শনাক্ত হয়। দীর্ঘ ১৭ দিন চিকিৎসার পর না ফেরার দেশে চলে যান তিনি।

ইতালি প্রবাসী সোহাগ খান জানান, ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি গোলাম মোস্তফা স্থানীয় সময় দুপুর ১২টায় ভেনিসের মেসত্রে আনজেলো হাসপাতালে চিকিৎসা অবস্থায় মারা যান।

অপরদিকে রোমে বসবাসরত মো. ছিদ্দিক স্থানীয় সময় বেলা ১১টায় ব্রেন স্টোকে মৃত্যুবরণ করেন।

জানা গেছে, সাগরের বাড়ি কুমিল্লা, মোস্তফার বাড়ি কিশোরগঞ্জ ও ছিদ্দিকের বাড়ি নরসিংদীর রায়পুর থানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়