শিরোনাম
◈ কক্সবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে ৫০ ও ৫০০ মিটারের বিধিনিষেধ ◈ বিশ্বকাপের চমকে ট্রান্সফারমার্কেটে ভোজিনিয়ার দাম বাড়ল ৯০০ শতাংশ ◈ রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ সৌদির পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের নতুন শর্ত ◈ যেভাবে সিআইএ’র গোপন স্থাপনায় নিখুঁত হামলা চালাচ্ছে ইরান: রিপোর্ট ◈ রাষ্ট্রপতির পদত্যাগের খবর: থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার ◈ স্পেন ও আর্জেন্টিনার ম‌ধ্যে বিশ্বকাপ ফাইনাল পূণরায় আয়োজনের দাবি, অনলাইনে ৬২ হাজারো ভক্তের স্বাক্ষর   ◈ রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে? ◈ তিন ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার ◈ আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম 

প্রকাশিত : ০৫ মে, ২০২১, ০২:৫৫ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২১, ০২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে নব্য জেএমবির দুই সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী : [২] রাজধানীর মাতুয়াইল এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির দুইজন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ (সিটিটিসি)। গ্রেপ্তারকৃতরা হলো- সাকিব আহমেদ চৌধুরী ওরফে যাকি ও অপরজন অপ্রাপ্ত বয়স্ক। তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

[৩] কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের বরাত দিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারের এডিসি ইফতেখায়রুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) একটি অংশ নব্য জেএমবির সক্রিয় সদস্য। তারা জেএমবির আদর্শে উজ্জীবিত হয়ে জননিরাপত্তা বিঘিœত করে ঢাকা শহরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার জন্য ঘটনাস্থলে মিলিত হয়েছিলেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহিংস উগ্রবাদী মতাদর্শে অনুপ্রানিত হয়ে এ সংক্রান্ত প্রচার প্রচারণা চালাচ্ছিলেন। অভিযুক্তরা অনলাইনের মাধ্যমে নব্য জেএমবির শীর্ষ নেতাসহ বিভিন্ন স্তরের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতেন।

[৪] গ্রেপ্তার সাকিব সিলেটের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে ইন্টারনেটে ফ্রি-ল্যান্সিং কাজে যুক্ত ছিলেন। আর গ্রেপ্তার অপর অপ্রাপ্ত বয়স্ক অভিযুক্ত সিলেট সরকারী প্রাথমিক পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়