শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৮:৪১ রাত
আপডেট : ০৪ মে, ২০২১, ০৮:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুখের মাস্ক হাতে-থুতনিতে: ৩৮ জনকে ১১ হাজার ৫৫০ টাকা জরিমানা

মাসুদ আলম: [২] ঈদ সামনে রেখে মার্কেট ও দোকানপাটে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও অনেকেই তা মানছেন না। এজন্য স্বাস্থ্যবিধি মানাতে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

[৩] মঙ্গলবার দুপুরে নিউ মার্কেটে মাস্ক না পরায় দোকানি ও ক্রেতাদের ৬ হাজার ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাস। তিনি বলেন, নিউ মার্কেট এলাকায় ২১টি মামলায় ৬ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়। এক হাজার থেকে সর্বনিম্ন ৩০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। অভিযানের মূল উদ্দেশ্য জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করা। জনগণ যদি সচেতন না হয় তাহলে অভিযান পরিচালনা করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না।

[৪] একই সময় পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে ১৭ জনকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল ইসলাম।দের মধ্যে ৭ জন ক্রেতা। অভিযানে দেখা যায় অনেকেই মাস্ক পরছেন না, পরলেও কারও নাকের নিচে, কারও থুতনি কিংবা হাতে কারও নাকের নিচে, কারও হাতে, কারওবা থুতনিতে মাস্ক দেখা যায়। অভিযান শুরুর পরই নাকের নিচে মাস্ক পরে ঘোরাফেরার সময় নিশাদ নামে এক দোকান কর্মচারীকে ২০০ টাকা জরিমানা করা হয়। এরপরই নিচ তলার ওই অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও তখন শপিংমলের অন্যান্য ফ্লোরে বিদ্যুৎ সংযোগ ছিলো। দোকানের সামনে যাওয়া মাত্রই বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছিলো। এক রকম অন্ধকারের মধ্যেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

[৫] নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল ইসলাম বলেন, জরিমানা নয়, মূলত করোনার সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নই লক্ষ্য।

 

 

  • সর্বশেষ