শিরোনাম
◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী ◈ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী ◈ জাতীয় জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৫:৩০ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২১, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের মানুষকে সব ধরনের সহায়তা করছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার: পরিবেশমন্ত্রী

সমীরণ রায়: [২] মো. শাহাব উদ্দিন আরও বলেন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতাসহ সব প্রকার অসহায় জনগোষ্ঠীকে সাহায্য করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। সরকার একজন লোককেও গৃহহীন রাখবে না, সবাইকে গৃহ নির্মাণ করে দিচ্ছে ।

[৩] তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে করোনার সংক্রমণ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে। মন্ত্রী সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, সংগঠন ও বিত্তবান মানুষকে সমাজের পিছিয়ে পড়া মানুষের দিকে সাহায্যের হাত বাড়ানোর আহবান জানান।

[৪] নিয়মিত হাত ধোয়া, বাড়ির বাইরে সবাইকে মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব মেনে চলা সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান মন্ত্রী।

[৫] মঙ্গলবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মধ্যে বড়লেখা ফাউন্ডেশন ইউকে কর্তৃক খাদ্য সহায়তা দেওয়া অনুষ্ঠানে তার বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এসব কথা বলেন।

[৬] এতে আরও উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, ইউকে ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী সাংবাদিক কায়ছারুল ইসলাম সুমন প্রমুখ। সভাপতিত্ব করেন বড়লেখা ফাউন্ডেশন ইউকের সভাপতি রেজাউল ইসলাম মিন্টু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়