শিরোনাম
◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান ◈ অনৈতিক পন্থা অবলম্বন করে ক্ষমতায় আসতে চায় একটি দল: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০২:১১ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ০২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে দু’শ পরিবারকে করোনাকালীন খাদ্য-সহায়তা প্রদান করেছে পুলিশ

সাবেত আহমেদ: [২] গোপালগঞ্জে অস্বচ্ছল দু’শ পরিবারকে করোনাকালীন খাদ্য-সহায়তা প্রদান করেছে জেলা পুলিশ। সোমবার রাত ১০টার পর শহরের বিভিন্ন অলি-গলি ঘুরে এসব অস্বচ্ছল পরিবারের মাঝে এ খাদ্য-সহায়তা প্রদান করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।

[৩] প্রতিটি পরিবারকে ৮ কেজি চাল, ১ কেজি করে ডাল, আলু, পেঁয়াজ, লবণ, তেল, চিনি, পোলাউ চাল এবং ১ প্যাকেট সেমাই, ১টি সাবান ও ৪টি মাস্ক সমন্বয়ে প্যাকেট করে খাদ্য-সহায়তা প্রদান করা হয়।

[৪] খাদ্য-সহায়তা বিতরণে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলামসহ পুলিশের কর্মকর্তাদের অনেকে অংশ নেন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়