শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০১:০৭ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় কওমি মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মোজাফফর হোসেনকে প্রকাশ্যে গুলি করে হত্যা

মহসীন কবির: [২] মঙ্গলবার (৪ মে) সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোজাফ্ফর হোসেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সংলগ্ন নাটোরের সিংড়া উপজেলার সুকাশ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। বার্তা২৪

[৩] জানা যায়, মোজাফ্ফর হোসেন একটি সিএনজি চালিত অটোরিকশায় বগুড়া শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে জোড়া কৃষি কলেজের সামনে মোটরসাইকেল যোগে আসা একদল দুর্বৃত্ত অটোরিকশার গতিরোধ করে। এরপর তারা প্রকাশ্যে মোজাফ্ফর হোসেনকে গুলি করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার বুকের বাম পার্শ্বে একটি গুলির চিহ্ন দেখা গেছে।

[৪] সুকাশ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য মাহবুবর রহমান জানান, মোজাফ্ফর হোসেন পেশায় কবিরাজ। একটি কওমি মাদরাসার প্রিন্সিপাল ছিলেন। তিনি বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় বসবাস করেন। শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, তার সাথে থাকা একজন নারী ও পুরুষ যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়