শিরোনাম
◈ বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, কী কী শর্ত পূরণ জরুরি ◈ ৬৪৬ কোটি টাকার প্রকল্পে অগ্রগতি মাত্র ১৬ শতাংশ, দুই বছরেও শুরু হয়নি সিলেটের দুই গ্যাসকূপ খনন ◈ বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ টঙ্গীতে শিশু নির্যাতন: দেশ ছাড়ার কথা জানালেন শিশুটির বাবা রুমি ◈ স্পেনের বাজারে রপ্তানি বাড়াতে বাংলাদেশি পণ্যের বহুমুখীকরণে জোর ◈ ট্রাম্পের অভিবাসন নীতিতে ৫ বড় পরিবর্তন, সীমান্ত বন্ধ ও গণবহিষ্কারে জোর ◈ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ ◈ বাংলাদেশে হামের পর ডিফথেরিয়া, হুপিং কাশি ও পোলিওর ঝুঁকি, টিকাদান ব্যবস্থার দুর্বলতা নিয়ে সতর্কতা ◈ পাখিরা আসছে, ইচ্ছেমতো খাচ্ছে, দোকানদার বলছেন—‘খাক, ঈশ্বর আমাকে অনেক দিয়েছেন’ (ভিডিও) ◈ আইজিপির বক্তব্যে ‘ক্রসফায়ার’ নিয়ে যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ১২:৪৮ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্সেলোনার গির্জায় প্রতিদিন জমে ওঠে ইফতার পার্টি

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] প্রতিদিন সন্ধ্যায় ৫০ থেকে ৬০ জন মুসলিম সান্তা আন্না গির্জায় আসেন। গির্জার ভেতরে একটি খোলা স্থানে তারা ইফতার ও নামাজ আদায় করেন। গির্জার স্বেচ্ছাসেবকরা নিজেদের বাড়ি থেকে খাবার তৈরি করে এনে তাদের ইফতার করান। আল-জাজিরা, রয়টার্স

[৩] মরক্কোর নাগরিক হাফিদ আউব্রাহিম বলেন, আমরা সবাই এক। আপনি যদি ক্যাথলিক বা অন্য ধর্মের হোন এবং আমি মুসলিম, এতে কোনও সমস্যা নাই। আমরা ভাইয়ের মতো। আমাদের উচিত একে অন্যকে সহযোগিতা করা।

[৪] কাতালান অ্যাসোসিয়েশন অব মরোক্কান উইম্যানের প্রেসিডেন্ট ফাউজিয়া চাতি বলেন, প্রতি বছর রমজানে শহরে ইফতার আয়োজন করা হতো। কিন্তু ঘরে মানুষ জড়ো হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় ভালো ব্যবস্থা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে পারার বড় জায়গা প্রয়োজন হয়। বিষয়টি সান্তা আন্না গির্জার ফাদার পেইয়ো সানচেজকে বলা হয়। তিনি বিভিন্ন ধর্মের মানুষের এক জায়গা উপস্থিত হওয়াকে নাগরিক সহাবস্থানের প্রতীক হিসেবে বিবেচনা করেন।

[৫] তিনি আরো বলেন, ক্যাথলিক গির্জায় মুসলিমরা ইফতার করতে পারছে বলে মানুষ অনেক খুশি। কারণ ধর্ম আমাদের ঐক্যবদ্ধ করে, বিচ্ছিন্ন নয়।

[৬] কোভিডের স্বাস্থ্যবিধির কারণে স্পেনের বার্সেলোনার মুসলিম জনগোষ্ঠী রমজানে ইফতারের অনুষ্ঠান করতে পারছিলো না। এমন কোনো জায়গাও মুসলিমরা পাচ্ছিলেন না যেখানে স্বাস্থ্যবিধি মেনে অর্ধশত মানুষ এক সাথে ইফতার করতে পারবে। এই অবস্থায় তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে সান্তা আন্না গির্জা। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ