শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ১২:১০ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নারিকেল তেল

ডেস্ক রির্পোট: নারিকেল তেল অতি সহজলভ্য একটি বস্তু। প্রায় প্রতি ঘরেই এর অস্তিত্ব রয়েছে। গবেষণায় জানা গেছে, শরীরের উপকারে নারিকেল তেলের ভূমিকা অপরিসীম।গরম না করে ঠান্ডায় জমাট নারিকেল তেলেই বেশি উপকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নারিকেলের খোল থেকে প্রাপ্ত টাটকা তেলের অনেক গুণ রয়েছে।

তেল নিষ্কাশনের সময় তাতে প্রচুর পরিমানে প্রাকৃতিক খনিজ পাওয়া যায়। এছাড়াও এই তেল ভিটামিন-ই সমৃদ্ধ। একেবারে প্রাকৃতিক গুণে ভরা এই তেল শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে।স্বাস্থ্যের পক্ষে ভালো ফ্যাটি অ্যাসিড থাকে এই তেলে। প্রচুর মাত্রায় এই ফ্যাটি অ্যাসিডও রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এবং মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করে।

ঠান্ডায় জমা নারিকেল তেলে রয়েছে মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড ফ্যাট, যা লিভারের সমস্যা দূর করে লিভার পরিষ্কার করে। জেনে রাখা ভালো এই স্যাচুরেটেড ফ্যাট কিন্তু শরীরের পক্ষে ভালো কারণ শরীর খুব সহজেই এই ফ্যাট শোষণ করতে পারে।সকাল সকাল এক চামচ করে নারকেল তেল খেলে শরীরের উপকার নিজেই বুঝতে পারবেন। ব্যালেন্স ডায়েটের সঙ্গে নারিকেল তেল শরীরকে রোগমুক্ত রাখতে অনেক সাহায্য করবে।বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়