শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৯:৪৪ সকাল
আপডেট : ০৪ মে, ২০২১, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটের আলোচিত গোলাপগঞ্জের হেতিমগঞ্জের ব্যবসায়ী শাহিন হত্যার আরও এক আসামি গ্রেপ্তার

আবুল কাশেম: [২] স্বেচ্ছাসেবকলীগ নেতা এহতেশামুল হক শাহিন হত্যার ঘটনায় রায়হান আহমদ অনিক (২০) নামের আরো এক যুবককে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

[৩] সোমবার ভোরে সিলেট নগরীর শিবগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। রায়হান আহমদ অনিক বিশ্বনাথ উপজেলার বাহারা দুভাগ গ্রামের আহম্মদ আলীর পুত্র।

[৪] আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুল হাসান। তিনি জানান, শাহিন হত্যার সাথে জড়িত গ্রেপ্তারকৃত আসামীদের তথ্যের ভিত্তিতে রায়হানকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত এ মামলায় মোট ১৩ জনকে আটক করা হয়েছে।

[৫] জানা যায়, গত ২২ মার্চ রাতে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন গোলাগঞ্জের হেতিমগঞ্জ বাজারের ব্যবসায়ী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এহতেশামুল হক শাহিন। সিলেটে নেমে তিনি সিএনজি যোগে বাড়ি পথে যাত্রা করলে নিজ গ্রাম হাজীপুর লরিফর রাস্তার ভিতরে প্রবেশ করা মাত্র মুখোশধারী অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী রাস্তায় কলাগাছ ফেলে গাড়ির গতিরোধ করে। তারা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় শাহিনের উপর৷ এসময় শাহিনের সাথে সন্ত্রাসীদের ধস্তাধস্তির একপর্যায়ে সন্ত্রাসীরা শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায়। পরে শাহিনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

[৬] শাহিন হত্যার ঘটনায় পরের দিন তার ছোট ভাই ইফতেখারুল হক সবুজ অজ্ঞাত কয়েকজন আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়