শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৮:০৮ রাত
আপডেট : ০৩ মে, ২০২১, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে ২ হেফাজত নেতা একদিনের রিমাণ্ডে

আল আমীন: [২] জেলায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগে গ্রেপ্তার হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও ইত্তেফাকুল উলামার বৃহত্তর মোমেনশাহীর সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী এবং ইত্তেফাকুল উলামা ময়মনসিংহের সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল হকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

[৩] সোমবার বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে তাদের ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক মো. মাসুম মিয়া একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয়া হয়েছে।

[৪] এর আগে রোববার বিকেলে সদর উপজেলার মাইজবাড়ি এলাকার সাওতুল হেরা মাদ্রাসা থেকে মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী এবং নগরীর দুধমহাল এলাকা থেকে মাওলানা মঞ্জুরুল হককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালে ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড়ে পুলিশ বক্স ভাংচুরসহ ময়মনসিংহে অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগে কোতোয়ালী মডেল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নগরীর বাউন্ডারি রোডের আবুল হাশেমের ছেলে রিপন নামে এক ব্যক্তি বাদী হয়ে রোববার রাতে আরো একটি মামলা করেছেন।

[৫] জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ শাহ কামাল আকন্দ বলেন, দুই হেফাজত নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছে। আসামিদের আদালত থেকেই জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আনা হয়েছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাদের আদালতে নেওয়ার কথা রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়