শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৩ মে, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যাত্রাবাড়ীতে সেচ্ছাসেবক লীগের খাদ্যসামগ্রী বিতরণ

মো. বশির উদ্দিন : [২] রাজধানীর যাত্রাবাড়ীতে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ৭ হাজার গরিব দুস্থদের মাঝে ঈদ উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা শুরু হয়েছে।

[৩] প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্নসম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এর সহযোগীতায় করোনা দুর্যোগের ২য় ধাপে ঈঁদ উপহার হিসেবে সোমবার সকালে দুধ,চিনি,সেমাই, পোলাওয়ের চাল ও তেল বিতরণ করা হয়।

[৪] ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপত্বিতে ও ঢাকা মহানগর দক্ষিন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একে. এম আফজালুর রহমান বাবু।

[৫] প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহাবৈশ্বিক করোনার প্রাদুর্ভাব কালে সকল নেতা কর্মীকে মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।

[৬] এই লকডাউনে কর্মহীন খেটা খাওয়া দিন মুজুর মানুষদের পাশে থাকার যে নির্দেশনা দিয়েছেন তার সেই নির্দেশ মেনে চলার প্রত্যয় নিয়ে সকল কর্মীদের মাঠে থাকার আহবান জানান তিনি।

[৭] কামরুল হাসান রিপন তার বক্তব্যে বলেন, এই করোনা কালীন সময় বিএনপি এক মুঠো চাল কাউকে দেইনি। বিপদ আপদে মানুষের পাশে না থেকে একটি পরিবাবারের তাবেদারির জন্য আজ তারা জন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণ তাদের কথা বিশ্বাস করে না, তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এদেশে এখন একটি দল আছে যারা দেশের জন্য ভালোবাসে,দেশের মানুষের বিপদে আপদে পাশে থাকে।

  • সর্বশেষ