শিরোনাম
◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৫:৫৫ বিকাল
আপডেট : ০৩ মে, ২০২১, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মানববন্ধন ও র‌্যালী

পটুয়াখালী প্রতিনিধি: [২] পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২১ উপলক্ষে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রনয়ন ও পেশাদার সাংবাদিকের তালিকা প্রনয়নের দাবিতে মানববন্ধন র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩ মে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিন ও প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক আবুল হোসেন তালুকদার।

[৩] এ ছাড়াও অনুষ্টান উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ। '১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় (৩ মে) তারিখটিকে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়।সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই দিবসটা উপলক্ষে।

[৪] জাতিসংঘ মহাসচিব ‘উইন্ডহোক ঘোষণার ৩০ বছর’ শীর্ষক বাণীতে গণমাধ্যম বিষয়ে বলেন, কোভিড-১৯ মহামারির সময় আমরা বিশ্বব্যাপী যে চ্যালেঞ্জ মোকাবিলা করেছি- সেগুলো জীবন বাঁচাতে, শক্তিশালী, স্থিতিশীল সমাজ গঠনে নিভর্রযোগ্য, যাচাইকৃত এবং সর্বজনীন ভূমিকাকে চিহ্নিত করে।

[৫] মহামারি এবং জলবায়ুর জরুরি অবস্থাসহ অন্যান্য সংকটময় সময়ে সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীরা ক্ষতিকর ভুল এবং মিথ্যাচারকে মোকাবিলাসহ আমাদের দ্রুত পরিবর্তিত ও প্রায়ই অপ্রতিরোধ্য তথ্যের দৃশ্যপট তুলে ধরতে সহায়তা করে'। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়