শিরোনাম
◈ বিশ্বকা‌পের আ‌গে আফ্রিকার মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিরু‌দ্ধে প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আ‌র্জেন্টিনা ◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৪:০৯ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চরফ্যাশনে বজ্রপাতে কৃষক ও ট্রাক্টর চালকের মৃত্যু

মনিরুজ্জামান:[২] ভোলার চরফ্যাশনে বজ্রপাতে কৃষক ও ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে ৷ সোমবার (৩ মে) দুপুরে উপজেলার বেতুয়া সড়ক ও সামরাজ মৎস্যঘাট সংলগ্ন এলাকায় পৃথক এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন- আসলামপুর ইউনিয়নের বেতুয়া এলাকার হানিফ বেপারীর ছেলে আলাউদ্দিন (৫০) ও হাজারীগঞ্জ ইউনিয়নের কালু বেপারীর ছেলে শাহে আলম (৪০)।

[৩] এদের মধ্যে শাহে আলম পেশায় কৃষক ও আলাউদ্দিন ট্রাক্টর চালক বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সামরাজ মৎস্যঘাট সংলগ্ন নতুন বেড়িবাঁধ এলাকায় নদীর পাড়ে বৃষ্টির সময় কৃষক শাহে আলম ধান আনতে মাঠে যাচ্ছিলেন। তখন বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

[৪] অন্যদিকে, বৃষ্টির মধ্যে বেতুয়া এলাকায় আলাউদ্দিন ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় হঠাৎ করেই বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বজ্রপাতে কৃষক ও ট্রাক্টর চালকের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়