শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৩:১২ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ০৩:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তৃণমূল ও বিজেপিকে এক পাল্লায় দেখা, সাম্প্রদায়িক জোট, ইয়ং ব্রিগেডকে বিলম্বে নামানোই বামদলগুলোর ভরাডুবির কারণ

রাশিদুল ইসলাম : [২] বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক অংশুমান কর’এর বিশ্লেষণ হচেছ তৃণমূল এবং বিজেপিকে একাসনে বসিয়ে ‘বিজেমূল’-এর যে তত্ত্ব সিপিআই (এম) সহ প্রধান বামদলগুলি খাড়া করেছিল তা মানুষের কাছে আদৌ গ্রহণযোগ্য হয়নি। দি ওয়াল

[৩] তিনি বলেন, বামদলগুলো নির্বাচনের আগে বিজেপিকে রোখার আহ্বান দেওয়া উচিত ছিল, তা তারা করেনি। তাদের বিজেপি বিরোধিতা এ কারণেই মানুষের কাছে তেমন বিশ্বাসযোগ্য হয়ে ওঠেনি। সেই কাজটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। বিজেপিকেই আক্রমণের মূল নিশানা করেছেন তিনি। মোদী-শাহের বিপরীতে দাঁড় করিয়েছেন নিজেকে।

[৪] অংশুমানের দৃষ্টিতে অনেক বামপন্থী মানুষের কাছেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান অনেকখানি বিশ্বাসযোগ্য মনে হয়েছে। বামদের অনেকেই যে তাদের ভোট এই প্রথম বার তৃণমূলকে দিয়েছেন।

[৫] দ্বিতীয় যে বড়ো ভুলটি বামদলগুলি করেছে তা হল আব্বাসের সঙ্গে জোট। আব্বাস নির্বাচনী ময়দানে যে-কথাগুলি বলছিলেন তা অসাম্প্রদায়িক, কিন্তু তার অতীতে বলা চূড়ান্ত সাম্প্রদায়িক কথাগুলি তার এবং তার সঙ্গে হাত মেলানো দলগুলির পিছু ছাড়বে না। সাধারণ জনমানসে আব্বাসকে ‘অসাম্প্রদায়িক’ প্রমাণ করা বেশ মুশকিলেরই হবে। তাই হয়েছেও। এমনটাই মনে করছেন অংশুমান।

[৬] অংশুমানের দৃষ্টিতে সিপি আই (এম) এর তৃতীয় ভুলটি হচ্ছে ইয়ং ব্রিগেডকে মাঠে নামিয়েছে একেবারে ভোটের আগে। নতুন এলাকাগুলিতে এই প্রার্থীরা নিজেদের বিশ্বাসযোগ্য করে তোলার সময়টুকুও পাননি।

  • সর্বশেষ