শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০১:৪৯ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলমান কঠোর বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বহাল থাকবে: মন্ত্রিপরিষদ সচিব

মহসীন কবির: [২] সোমবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান। ডিবিসি টভি

[৩] তিনি জানান, এবার ঈদে পোশাক ও শিল্পকারখানা ছুটি থাকবে ৩ দিন। ৬ এপ্রিল থেকে গণপরিবহন চলাচল করবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে। ‘আজ (৩ মে) থেকে মার্কেটে পুলিশের অভিযান চলবে। মাস্ক না পরলে, স্বাস্থ্যবিধি না মানা হলে মার্কেট বন্ধ করে দেবো।

[৪] এর আগে সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল মাধ্যমে শুরু হয় সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের এই বৈঠক। এতে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন সরকার প্রধান শেখ হাসিনা। সচিবালয় থেকে অংশ নেন মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকে বেশ কয়েকটি আইনের খসড়া ও নীতিগত অনুমোদন দেওয়া হয়। সময় টিভি

[৫] কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ই এপ্রিল ভোর ৬টা থেকে ৮ দিনের কঠোর বিধিনিষেধে শুরু হয়। চলমান বিধিনিষেধের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। সেই মেয়াদ শেষ হয় গত ২১শে এপ্রিল মধ্যরাতে। তবে, করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় বিধিনিষেধের মেয়াদ  ২৮শে এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ৫ মে পর্যন্ত কঠোর বিধিনিষেধের সময় বৃদ্ধি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়