শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০১:৪৪ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্দিষ্ট তারিখে করোনা টিকার ২য় ডোজ নিতে না পারলেও খুব বেশি সমস্যা হবে না, বলছে এফডিএ

আসিফুজ্জামান পৃথিল: [২]সিডিসি বলছে, নির্দিষ্ট তারিখের ৪ দিন আগে ও ৪২ দিন পরেও টিকা নেওয়া যাবে। [৩]তবে একই উৎপাদকের টিকার ২য় ডোজ গ্রহণ বেশি জরুরি।

[৪]প্রথম ডোজ টিকা দেওয়ার পর ২য় ডোজ টিকার সঙ্কটে ভুগছে বাংলাদেশসহ অনেক দেশ। এর প্রধান কারণ রেকাম্পানিগুলো সময়মতো চালান সরবরাহ করতে পারছে না। এ কারণেই অনেকের মনে প্রশ্ন জাগছে, সময়মতো ২য় ডোজ টিকা না দেওয়া হলে কোনও শারিরিক সমস্যা হবে কিনা, কিংবা টিকা তার কার্যকারীতা হারাবে কিনা। গাভি

[৫] নিউ ইয়র্কের ইউনিভার্সিটি অব রচেস্টারের মাইক্রোবায়োলজিস্ট ও ইমিউনোলজিস্ট ডেভিড টপহাম এটিকে সমস্যা মানতে নারাজ। তিনি বলছেন, কিছুদিন দেরি হলেও বুস্টার ডোজ দেওয়া যাবে। এতে শারিরিক ক্ষতির শঙ্কা নেই।

[৬] ট্রায়ালের সময় ফাইজার-বায়োএনটেব টিকা ২১ আর মডার্নার টিকা ২৮ দিনের ব্যবধানে দেওয়া হয়েছিলো বলে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনেস্ট্রেশন-এফডিএ। আর অক্সফোর্ডের ক্ষেত্রে ব্যবধান ছিলো ৮ সপ্তাহ। তবে ফেব্রয়ারিতে করা একটি গবেষণা বলছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই টিকার ব্যবধান ১২ সপ্তাহ হওয়াই সর্বোত্তম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়