শিরোনাম
◈ বৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ◈ ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের ◈ প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ রোহিঙ্গা গণহত্যার বিচার: ১৯ নভেম্বর আইসিজের ঐতিহাসিক রায় ◈ রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল ◈ আবেদনের চেয়েও ১ কোটি টাকা বেশি: বড়দিনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায়

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০১:২১ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিষিকেই টেস্ট ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন জয়াবিক্রমা

রাহুল রাজ :[২] লঙ্কানদের অভিজ্ঞ স্পিনারদের ইনজুরিতে টেস্ট দলে প্রথমবার ডাক পড়ে প্রবীণ জয়াবিক্রমার। ২২ বছর বয়সে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অভিজ্ঞদের না থাকাতে মিলেছে সুযোগ। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ইতিহাস গড়লেন এই বাহিত অর্থাডক্স। মুমিনুলদের ধসিয়ে দিয়ে একের পর এক রেকর্ড গড়ে যেন লঙ্কান দলে প্রথম সুযোগেই নিজের জায়গা পাঁকা করেছেন।

[৩]ক্যান্ডি টেস্টে প্রথম ইনিংসেই এক দফা রেকর্ড গড়েছিলেন জয়াবিক্রমা। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে অভিষেক টেস্টে এক ইনিংসে লঙ্কানদের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন। তবে থামলেন না এখানেই। কেননা তখনও ত দ্বিতীয় ইনিংসের খেলা বাকি।

[৪]শ্রীলঙ্কার দেওয়া ৪৩৭ রানের লক্ষ্যে ম্যাচের চতুর্থ দিনই ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ, স্কোরবোর্ডে রান তুলতে পেরেছিল ১৭৭। যেখানে ২ উইকেট নিয়েছিলেন জয়াবিক্রমা।

[৫]সোমবার ৫ মে, দিনের মাত্র তৃতীয় ওভারেই লিটনকে প্যাভিলিয়নে ফিরে দেন তিনি। দ্বিতীয় ইনিংসে জয়াবিক্রমের এটি তৃতীয় উইকেট। আগের ইনিংসে পাওয়া ৬টিসহ মোট ৯ উইকেট নিয়ে তিনিই হন অভিষেক ম্যাচে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি। জয়াবিক্রম ভেঙেছেন ২০১৮ সালে আকিলা ধনঞ্জয়ের করা ৮ উইকেটের রেকর্ড। সেটিও ছিল বাংলাদেশের বিপক্ষে।

[৬]এই রেকর্ডের পরও থামেননি এই বাহাতি। ফেরালেন মিরাজ ও রাহিকেও। তাতেই দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়ার গৌরব অর্জন করলেন। সাথে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বাহাতি স্পিনার আর চতুর্থ বোলার হিসেবে অভিষেকেই ১০ উইকেট দখলের কীর্তি গড়েন জয়াবিক্রমা।

[৭]এর আগে ভারতের নরেন্দ্র হিরওয়ানি, পাকিস্তানের মোহাম্মদ জাহিদ ও অস্ট্রেলিয়ার জেসন ক্রেজা অভিষেকেই ১০ উইকেট নেয়ার রেকর্ড গড়েছিলেন।

  • সর্বশেষ