শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০১:৪৯ রাত
আপডেট : ০৩ মে, ২০২১, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেফাজতকে নিষিদ্ধের দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আহলে সুন্নাত

অনলাইন ডেস্ক: হেফাজতে ইসলামকে নিষিদ্ধের দাবি জানিয়ে ধর্মীয় সংগঠন ‘আহলে সুন্নাত ওয়াল জামাআত’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে স্মারকলিপি দিয়েছে। রবিবার (২ মে) রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডিতে মন্ত্রীর বাসায় গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন সংগঠনটির নেতারা। ইত্তেফাক, বাংলা ট্রিবিউন

রবিবার রাতে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের নির্বাহী মহাসচিব আ ন ম মাসউদ হোসাইন আলকাদেরীর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান।

এর আগে গত ২৪ এপ্রিল হেফাজতকে ‘উগ্র জঙ্গি গোষ্ঠী’ আখ্যায়িত করে নিষিদ্ধের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছিল আহলে সুন্নাত ওয়াল জামাআত। এর দু’দিন পরেই ২৬ এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে একই দাবি করেন আহলে সুন্নাতের নেতারা।

হেফাজতে ইসলামের বিরুদ্ধে জঙ্গিবাদ ও ধর্মবিরোধী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ এনে আহলে সুন্নাত ওয়াল জামাআত বলছে, কওমি মাদ্রাসাকে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে আনতে হবে। আহলে সুন্নাতের দাবি হেফাজতে ইসলাম হচ্ছে জামায়াতের এপিঠ-ওপিঠ।

আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসেন নঈমী গণমাধ্যমকে বলেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। আমাদের কথা মন্ত্রীকে জানিয়েছি। দাবির বিষয়গুলো স্মারকলিপি দিয়েছি।

  • সর্বশেষ