শিরোনাম
◈ ডিএমপি কমিশনার হলেন মোসলেহ্ উদ্দিন ◈ ঈদযাত্রায় শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার জন্য বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ◈ বিশ্বকাপ খেলা এখ‌নো অ‌নি‌শ্চিত, তার প‌রেও ইরানের দল ঘোষণা ◈ দুবাইয়ে কর্মসংস্থানের নতুন দ্বার, নিয়োগ পাবে ৬ হাজার চালক ◈ ভারতে সংখ্যালঘুদের আক্রমণ আড়াল করতে বিদেশে আরএসএস’এর তদবির ◈ জাবি আলোনসো চেলসির নতুন কোচ! ◈ “বাস-রেলস্টেশনে টার্গেটের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলতাম”, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিল অজ্ঞান পার্টির মূলহোতা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি সমঝোতা, কী সুবিধা পাবে বাংলাদেশ? ◈ যশোরে আটক জেলা যুবলীগ সভাপতি মোস্তাফা ফরিদ গ্রেফতার ◈ ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ১২:২৮ রাত
আপডেট : ০৩ মে, ২০২১, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মমতাকে অভিনন্দন জানালেন মোদি

নিউজ ডেস্ক: [২] ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (২ মে) সন্ধ্যায় এক টুইট বার্তায় মোদি এ অভিনন্দন জানান। নির্বাচনে মমতার তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী মোদির দল বিজেপি।

[৩] টুইটে মোদি বলেন, ‘মমতা দিদিকে পশ্চিমবঙ্গে তার দল তৃণমূল কংগ্রেসের জয়ের জন্য অভিনন্দন। কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে জনগণের প্রত্যাশা ও কোভিড-১৯ মহামারি থেকে বের হয়ে আসতে সব ধরনের সম্ভাব্য সহযোগিতা দিয়ে যাবে।

[৪] মোদি পৃথক টুইটে পশ্চিমবঙ্গে নিজের দলের নেতা কর্মীদেরও ধন্যবাদ দেন। তিনি বলেন, আগে এই রাজ্যে বিজেপির উপস্থিতি নগণ্য ছিল। সেখানে এবার গুরুত্বপূর্ণভাবে বেড়েছে।

[৫] নরেন্দ্র মোদির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে কেরালার সিপিআই (এম) নেতা পিনারাই বিজয়ন ও তামিলনাড়ুর এম কে স্টালিনকেও অভিনন্দন জানানো হয়েছে। এই দুই রাজ্যে এই দুই নেতার দল জয়ের পথে রয়েছে।

[৬] এদিকে নির্বাচনের ফল ঘোষণা শুরুর পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাতে শুরু করেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দলের নেতারা।

[৭] এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে মমতাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এই জয়ের জন্য অভিনন্দন। কী অসাধারণ লড়াই! পশ্চিমবঙ্গের মানুষকেও আমার শুভেচ্ছা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়