শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৫:৫০ বিকাল
আপডেট : ০২ মে, ২০২১, ০৫:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে এক মাসে বিজিবি'র অভিযানে ২৭ কোটি ৫ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফ সীমান্তে এপ্রিল মাসে বিজিবির অভিযানে ২৭ কোটি ৫ লাখ ৩৬ হাজার ২৯৫ টাকার ইয়াবা,বিয়ার,মদ, ফেন্সিডিল, ক্রিস্টাল মেথ, চোরাই পন্য উদ্ধার করা হয়েছে। এ সব উদ্ধারের ঘটনায়২২জনকে আটক করা হয়েছে।৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

[৩]রোববার এতথ্য নিশ্চিত করেছেন টেকনাফ২বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান। তিনি জানান, এপ্রিল মাসে সীমান্ত ও চেকপোষ্টে বিজিবির জওয়ানরা অভিযান চালিয়ে ৮ লাখ ৮৪ হাজার ১শ' ৭২ পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবার আনুমানিক মূল্য ২৬ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৬,শ' টাকা। এই সব ইয়াবা, জব্দের ঘটনায় ১৯ মামলায় ১৫ জনকে আটক করা হয়েছে। বিজিবি সীমান্ত ও চেকপোস্ট থেকে ২৫ লাখ ৬৫ হাজার ৮শ' ৫০ টাকার মূল্য মানের মিয়ানমারের ৫০৯ ক্যান বিয়ার, ১৮৬ বোতল মদ, ২৪ বোতল ফেন্সিডিল, ক্রিস্টাল মেথ ২১৫ গ্রাম জব্দ করা হয়। এসব জব্দের ঘটনায় আটটি মামলায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে২৭লাখ১৮হাজার৮৪৫টাকা মূল্যের চোরাই পন্য জব্দ করা হয়েছে।২২টি মামলায়৭জনকে আটক করা হয়েছে।

[৪] তিনি আরো জানান,তবে সীমান্তে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সর্তকতার সাথে দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়