শিরোনাম
◈ তেলআবিব, এইলাত বন্দর ও কয়েকটি মার্কিন ঘাঁটিতে আবারও ইরানের বিধ্বংসী আঘাত ◈ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ◈ ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত, গ্রহণ করা হবে দায়মুক্তি অধ্যাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জেট ফুয়েলের দাম এক ধাক্কায় বাড়ল ৮০ শতাংশ ◈ জি‌নে‌দিন জিদান বিশ্বকাপের পর ফ্রান্স দ‌লের কোচ হ‌চ্ছেন! ◈ ব্যর্থতার দায়ে সেভিয়ার কোচ মাতিয়াস আলমেদা বরখাস্ত  ◈ বিদেশে উচ্চ শিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ ‘সারাদিনের তেল ৩ ঘণ্টায় শেষ’—সংকট নয়, বাড়তি চাহিদা, অতিরিক্ত মজুত না করার আহ্বান জ্বালানিমন্ত্রীর ◈ অনিয়মে অ্যাকশন, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে লক্ষ্য উন্নত সেবা: স্বাস্থ্যমন্ত্রী ◈ ট্রাম্প কেন পিছু হটলেন, এই আকস্মিক নমনীয়তার কারণ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৫:৪০ বিকাল
আপডেট : ০২ মে, ২০২১, ০৫:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে ১ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ

মমতাজুর রহমান: [২] বগুড়ার আদমদীঘিতে করোনা মহামারি ও পবিত্র ইদুল ফিতর উপলক্ষে অসচ্ছল ১ হাজার পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

[৩] শনিবার দুপুরে ছাতিয়ানগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এবং নশরতপুর ইউপি কার্যালয় চত্বরে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে এসব উপহারসামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। উপহারসামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে চাল, ডাল, তেল ও ছোলা বুট দেওয়া হয়।

[৪] এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, নশরতপুর ইউপি চেয়ারম্যান সামছুল হক খন্দকার, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, আওয়ামীলীগ নেতা সুমিনুল ইসলাম সুমন, আনোয়ার হোসাইন, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক আজাদ প্রমুখ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়