শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৫:০৯ বিকাল
আপডেট : ০২ মে, ২০২১, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচন সামনে রেখে অপপ্রচারের অভিযোগ চেয়ারম্যানের

এএইচ রাফি: [২] ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন।

[৩] রোববার দুপুরে বায়েক ইউনিয়নের কৈখশী এলাকায় সংবাদ সম্মেলন করেন তিনি। গত ২৫ এপ্রিল একটি জাতীয় পত্রিকায় " ব্রাহ্মণবাড়িয়া রেলপথের জায়গা অধিগ্রহণ সাবেক ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে কোটি টাকা বাগিয়ে নেয়ার অভিযোগ" এই নামে একটি সংবাদ প্রকাশিত হয়।

[৪] সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের আখাউড়া-কুমিল্লা পর্যন্ত ডাবল লাইন নির্মানের জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষে জেলা প্রশাসক জমি অধিগ্রহন শুরু করে। বালিয়াহুড়া মৌজার সেঃমেঃ ২০৪ দাগের ২৬০ শতক ভূমি সরকার খাস দখল করে সরকারের নামে লিপিবদ্ধ হয়। সেই ভূমির ৪৫ শতাংশ ৯৯ বছর মেয়াদে সরকার খাস ভূমি বন্দোবস্ত নীতামালা অনুযায়ী ১৯৯২ সালে তৎকালীন জেলা প্রশাসক খবির উদ্দিন আমার পিতা মো. ফজলু মিয়ার নামে রেজিষ্ট্রি করে দেন। যা বিগত ১৯৯৩ সালে ৮০৪ নং দলিল হিসাবে রেজিষ্ট্রি হয় এরপর থেকে আমার পিতা তা ভোগ দখল করেন।

[৫] তিনি বলেন, বাংলাদেশ জরিপে সেই ভূমি ২নং দাগে পরিণত হলে ৩নং বি.এস খতিয়ান সৃজন হলে আমার পিতা বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করার পর সেই জায়গার খতিয়ান সংশোধন সহ আমার পিতা মালিকানা নির্ধারণ হয়।

[৬] ২০১৮ সালে রেলওয়ের জমি অধিগ্রহণের সময় আমার পিতার জমিও অধিগ্রহনের আওতায় আসে। পরে অধিগ্রহনের নীতিমালা অনুযায়ী মাপযোপ করা ক্ষতিপূরণের টাকা প্রদান করে রেলওয়ে। পরে তারা সেখানে বালুদিয়ে ভরাট করে নতুন রেল লাইন নির্মাণ করেন।

[৭] তিনি আরো বলেন, অধিগ্রহনকৃত জমি কখনো পানি উন্নয়ন বোর্ডের ছিলনা। অধিগ্রহনকৃত জায়গার প্রকৃত মালিকানার অবস্থান না জেনে অসত্য বক্তব্য যাচাই না করে দায়িত্বশীল সাংবাদিক সংবাদ প্রকাশ করা দুঃখজনক ও মানহানীকর। আমাকে রাজনৈতিক ভাবে হেয় করার জন্য ও আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য আমার প্রতিপক্ষ আমার নামে অপ্রচার করছে। আমি সেই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

[৮] সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কসবা উপজেলা আওয়ামীলীগের সদস্য ফেরদৌস ভূইয়া, বায়েক ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ