শিরোনাম
◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৪:২৬ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মমতার বন্দোপাধ্যায়ের বিশাল জয়ের মুল কারিগর প্রশান্ত কিশোর

মাছুম বিল্লাহ: [২] প্রশান্ত কিশোর ওরফে পিকে ভারতের আলোচিত ‘নির্বাচনী কৌশলী’। তাকে বলা হয় ভোটযুদ্ধে রণনীতির গুরু। এক সময় মোদি ও বিজেপির নির্বাচন এবং প্রচারাভিযানের কৌশলের কারণে প্রতিবারই জিতেছে বিজেপি। ভোটযুদ্ধে পিকের রণনীতির মানেই সফলতা। এবার পশ্চিমবঙ্গের নির্বাচনে তার কৌশলে সফলতা পেয়েছে তৃণমূল কংগ্রেস। বড় জয় নিয়ে আবারও মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন মমতা বন্দোপাধ্যায়।

[৩] তিন বছর আগে পিকেকে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেরস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির কাছে অনেকগুলো আসন হারানোর পর পিকেকে নিয়োগ দেন মমতা। এরপর নির্বাচনী কৌশল ঠিক করে সে অনুযায়ী তিন গত তিন বছর কাজ করেন পিকে।

[৪] গত বছরের ডিসেম্বরে পিকে দাবি করেছিলেন পশ্চিমবঙ্গে কিছুতেই তিন অংকের আসন পাবে না বিজেপি। ট্যুইট করে রণনীতি গুরু দাবি করেছিলেন, যতই মোদি হাওয়া উঠুক না কেন, পশ্চিমবঙ্গে দুই অঙ্ক পেরতে বেগ পেতে হবে বিজেপিকে। রীতিমত চ্যালেঞ্জ জানিয়ে তিনি আরও বলেছিলেন, এই ট্যুইটটা সেভ করে রেখে দিন। যদি এর অন্যথা হয়, তবে আমি এই পেশা ছেড়ে দেবো। রোববার সেই ভবিষ্যবাণী ফলতেই পুরনো টুইট পিন টু টপ করে রাখলেন প্রশান্ত কিশোর। আবারও মনে করালেন পুরনো কথা।

[৫] প্রশান্ত কিশোর নির্বাচনী কৌশলবিদ হিসাবে ২০১৪ সাল থেকে আলোচনায় রয়েছেন।বিহারে নীতীশ কুমারের সাথে কাজ করার সময় পিকে ব্র্যান্ড সকলের নজর কাজে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পিকে ভারতীয় জনতা পার্টির জন্য নির্বাচনের কৌশল তৈরি করেছিল। যদিও পরে বিজেপির সাথে তাঁর দূরত্ব বাড়তে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরে প্রশান্ত কিশোরকে ভোট কৌশলী হিসাবে নিয়ে আসে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর তৃণমূলের অনেক নেতা পিকে কার্যক্রমে ক্ষুব্ধ হয়ে দল ত্যাগ করে বিজেপিতে যোগ দেন। তা সত্ত্বেও, পিকে-র দাবি ছিল, বিজেপির আসন সংখ্যা এবার তিন অঙ্কে পৌঁছবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়