শিরোনাম
◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৪:১৭ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগৈলঝাড়ায় কৃষকের ক্ষেতের ধান কেটে দিল উপজেলা যুবলীগ নেতা-কর্মীরা

এসএম শামীম: [২] মহামারি করোনা ভাইরাসের কারনে দেশের বিভিন্ন এলাকা থেকে ধান কাটা শ্রমিক না আসা ও বৃষ্টির পূর্ভাবাস থাকায় ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পরেছেন বরিশালের আগৈলঝাড়ার ইরি-বোরো ধান চাষীরা।

[৩] কৃষকদের এমন বিপদের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শাম্স পরশ এর নির্দেশে আগৈলঝাড়া উপজেলা যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাতের নেতৃত্বে অসহায় চাষীদের ধান কেটে তাদের পাশে এসে দাঁড়িয়েছে যুবলীগের নেতা-কর্মীরা।

[৪] উপজেলার সুজনকাঠী গ্রামের কৃষক খোকন রায় জানান, তার পাকা ধান ঘরে তোলার সময় চলে যাওয়ার পরও টাকা ও শ্রমিকের অভাবে ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। এ অবস্থার কথা জানতে পেরে উপজেলা আওয়ামী যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাতের নেতৃত্বে শনিবার সকালে যুবলীগ নেতাকর্মীরা তার ৮০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়। যে কারনে তার ধান ঘরে তোলার দুশ্চিন্তা দূর হয়েছে। যুবলীগের এমন উদ্যোগে তিনিসহ এলাকার মানুষ খুশি হয়েছেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ