শিরোনাম
◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৪:০৩ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় রেষ্টুরেন্টে ক্যাশের টাকা চুরি , ম্যানেজার গ্রেফতার

মো. বশির উদ্দিন: [২] ডেমরায় জমজম রেষ্টুরেন্টে নামে একটি রেস্তোরার ক্যাশের ৩ লক্ষ ৮০ হাজার টাকা চুরির দায়ে মো. আলমগীর হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই রেষ্টুরেন্টের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন। রোববার তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ।

[৩] গত শনিবার বিকালে ডেমরার দারুন্নাজাত মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে শনিবার রাতে গ্রেফতার আলমগীরের বিরুদ্ধে জমজম রেস্তোরার মালিক হুয়ায়ুন কবির মামলা দায়ের করেন। আলমগীর হোসেন যশোরের কেশবপুর থানার ভালুকা ঘর গ্রামের মো. আবু বক্কর গাজীর ছেলে। তিনি ওই রেস্তোরা সংলগ্ন উকিল মুন্সির বাড়ীর ভাড়াটিয়া।

[৪] বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডেমরা ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আব্দুল কুদ্দুস। জমজম রেস্তোরার মালিকের বরাত দিয়ে তিনি বলেন, ম্যানেজার আলমগীর প্রতি ১০ দিন পর পর মালিক হুমায়ুন কবিরকে রেস্তোরার হিসাব দিতেন। এদিকে গত ২৫ এপ্রিল দুপুর আড়াইটার দিকেও আলমগীর রেস্তোরায় আসেনি বলে অন্যান্য কর্মচারীরা মালিককে ফোন দেয়।

[৫] পরবর্তীতে তিনি রেষ্টুরেন্টে এসে দেখেন কাগজপত্র ও রেজিস্টার সব এলোমেলো। পরে মালিক হুমায়ুন কবির হিসেব করে দেখেন ক্যাশে আমদানির নগদ ৩ লক্ষ ৮০ হাজার টাকা নেই। এদিকে আলমগীর তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছিল। গ্রেফতারের পর আলমগীর টাকা চুরির সত্যতা স্বীকার করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়