শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০২:৫৫ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ০২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজদিখানে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীর আলম চমক: [২] সিরাজদিখানে গণপরিবহন শ্রমিকদের তিন দফা দাবীতে বিক্ষোভ মিসিল অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ জেলা যাত্রীবাহি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে রোববার (২ মে) বেলা ১১টার দিকে উপজেলার নিমতলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

[৩] বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা যাত্রীবাহি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ বিভিন্ন পরিবহনের শ্রমিকরা।

[৪] বিক্ষোভ মিছিল থেকে শ্রমিকরা দাবী জানান, স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করতে হবে। সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করতে হবে। সারা দেশে বাস-ট্রাক টার্মিনাল গুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকা কেজিতে ওএমএসের চাল দিতে হবে।

[৫] এ সময় মহাসড়কে যাতে যানচলাচলে কোন প্রকার বিঘ্ন না ঘটে সেজন্য হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক আফজাল হোসেন ও সিরাজদিখান থানা পরিদর্শক (অপারেশন) সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়