শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০১:৩১ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ০১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে মাদক ব্যবসা ও জুয়া খেলা নিষেধ করায় যুবককে কুপিয়ে আহত : থানায় মামলা

সোহাগ হাসান : [২] সদর উপজেলার ছোনগাছায় মাদক ব্যবসা ও জুয়া খেলা নিষেধ করায় জাকির হোসের (৩৫)কে কুপিয়ে আহত করেছে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

[৩] আহত জাকির ছোনগাছা ইউনিয়নের চর ছোনগাছা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

[৪] মামলায় জানাযায়, পাচিল গ্রামের ওয়াজেদুল ইসলামের ছেলে সোহাগ রানা (২৬) শামীম হোসেন (২৭), হারুনের ছেলে মারুফ (২৮),হাফিজুলের ছেলে সুজন(২৭), আওয়াল (নেঙ্গার) ছেলে রিপন(৩০),পাগলা শহিদুলের ছেলে আবুল (৩০) ও পাচিল গোয়ালপাড়া গ্রামের মতিনের ছেলে রব্বানী(২৭),মিলন, কাশেম ডাক্তারের ছেলে তরুনসহ অজ্ঞাত ৩/৪জন বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে চর ছোনগাছা গ্রামের জনৈক আবুল কালামের ইউকালেক্টও গাছের বাগানের মধ্যে অসামাজিক কার্যকালাপ করছে।

[৫] এসময় জাকির নিষেধ করলে মাদক ব্যবসায়ীরা সোহাগ ক্ষিপ্ত হয়ে এলোপাথারী ভাবে লাঠি,রড,দ্বারা সমস্ত শরীরে মারপিট করে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীর সোহাগ রানা হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে মাথায় কোপ ছুড়ে পালিয়ে যায়। পরে আহত জাকিরকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি হয়।

[৬] এঘটনায় আহতর দুলাভাই চন্দ্রকোনা গ্রামের মৃত মতিউর রহমান খানের ছেলে তোজাম খান সদর থানায় একটি মাাাম লম দায়ের করেন।

[৭] এবিষয়ে সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, মামলা হয়েছে, আসামি আটকের চেষ্টা চলছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়