শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০২ মে, ২০২১, ১১:১৮ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ০২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, বেসরকারি ফলাফল: তৃণমূল-১৯৩ আসন, বিজেপি ৯৬

রাকিবুল রিফাত: [২] ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গগণা শেষ হয়েছে ।এরই মাঝে গণনা অনুযায়ী বেসরকারিভাবে তৃনমুল জয় নিশ্চিত করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ২৯২ আসনের মধ্যে তৃণমুল জয়লাভ করেছে ১৯৩ টি আসন, বিজেপি জয়লাভ করেছে ৯৬ টি আসন, স্বতন্ত্র জিতেছে ১টি আসন এবং অনান্য দল জয় লাভ করেছে ২ টি আসন। সংখ্যাগরিষ্ঠতা আদায়ে বিধানসভার ২৯৪ আসনের ১৪৭টিতে জয় পেতে হবে কোনো দলকে। এপিবি আনন্দ

[৩] যদিও আলোচিত আসন নন্দীগ্রামে এখনো পিছিয়ে আছে মমতা। পশ্চিমবঙ্গে মোট কেন্দ্র ১০৮টি।এসব কেন্দ্রে পোস্টাল ব্যালট গণনার পর শুরু হয় ইভিএমের ভোট গণনা। পুরো প্রদেশের দুটি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়নি। এই দুটি কেন্দ্রে যথাক্রমে ১৬ ও ১৯ মে ফল ঘোষণা হবার কথা রয়েছে।

[৪] এর আগে রবিবার সকাল থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় শুরু হয় ভোট গগণা। করোনা পরিস্থিতীতে স্বাস্থ্য বিধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়