শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৮:১৬ সকাল
আপডেট : ০২ মে, ২০২১, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনেক কষ্টে জিতলো অ্যাতলেতিকো মাদ্রিদ, এগিয়ে থাকলো শিরোপা দৌড়ে

স্পোর্টস ডেস্ক : [২] এ যেনো ড্র করতে করতে জিতে যাওয়া। প্রতিপক্ষ এলচেকে কোনোভাবেই বাগে আনতে পারছিলো না শিরোপা প্রত্যাশি অ্যাতলেতিকো মাদ্রিদ। একদম শেষ মুহূর্তে জয়ের দেখা পেলো দলটি।

[৩] যে কারণে লা লিগার শিরোপার লড়াইটা এবার জমজমাট। একেবার শেষে এসেও চারটি দল শিরোপার রেসে আছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও সেভিয়ার চেয়ে অবশ্য আতলেতিকো এ ক্ষেত্রে কিছুটা এগিয়ে। তবে এলচের বিপক্ষে পয়েন্ট হারিয়ে প্রায়ই বিপাকে পড়ে যাচ্ছিল দলটি। ভাগ্য যে, গোল পোস্ট বাঁচিয়ে দিল তাদের।

[৪] শনিবার (১ মে) মার্কোস লরেন্তের একমাত্র গোলে এলচেকে ১-০ গোলে হারায় আতলেতিকো মাদ্রিদ। তবে যোগ করা সময়ে পেনাল্টি থেকে সমতায় ফিরতে পারত এলচে। সে ক্ষেত্রে মহামূল্যবান দুটি পয়েন্ট হারাত আতলেতিকো। তবে দলটি বেঁচে যায় চাভেস দে লা টরের নেওয়ার স্পট কিক পোস্টে লেগে ফেরায়।

[৫] এই জয়ের ফলে ৩৪ ম্যাচ ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো। আসরে আর মাত্র ৪ ম্যাচ বাকি তাদের। এই ম্যাচগুলোতে পয়েন্ট না হারালে চ্যাম্পিয়ন হবে আতলেতিকোই। - মার্কা/ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়