শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০২ মে, ২০২১, ১২:৩১ রাত
আপডেট : ০২ মে, ২০২১, ১২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুর আগে ম্যারাডোনা অযত্নে ভুগেছেন: মেডিক্যাল রিপোর্ট

অনলাইন ডেস্ক: আজেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা মৃত্যুর আগে অযত্নে ভুগেছেন। তার সুস্থতার জন্যও দায়িত্বে থাকা চিকিৎসক-নার্সরা যথেষ্ট সোচ্চার ছিলেন না। ম্যারাডোনার মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত চিকিৎসকদের বিশেষজ্ঞ প্যানেল এই তথ্য দিয়েছে।

গত বছর নভেম্বরে না ফেরার দেশে পাড়ি দেন ম্যারাডোনা। এরপর আর্জেন্টিনার প্রসিকিউটররা কিংবদন্তির মৃত্যুর ঘটনা তদন্তে এই প্যানেল গঠন করেন।

৬০ বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ম্যারাডোনার। মৃত্যুর আগে নভেম্বরের শুরুতে তার মাথায় অস্ত্রোপচার হয়েছিল। এরপর অতিরিক্ত অ্যালকোহল নির্ভরতা থেকে মুক্তির জন্য তার চিকিৎসা চলছিল।

কিন্তু হঠাৎই বিশ্ব ফুটবলকে স্তব্ধ করে না ফেরার দেশে পাড়ি দেন ১৯৮৬ বিশ্বকাপের নায়ক। যিনি অনেকটা একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে সেবার বিশ্বকাপ এনে দেন।

ম্যারাডোনার মৃত্যুর পর চিকিৎসার অবহেলার অভিযোগ উঠে। এরপর আর্জেন্টিনার প্রসিকিউটররা ম্যারাডোনার চিকিৎসার তত্ত্বাবধানে জড়িত চিকিৎসক, নার্সদের বিষয়ে তদন্ত শুরু করেন।

ম্যারাডোনার মৃত্যুর কারণ পরীক্ষা করতে এবং করো কোনো অবহেলা আছে কি-না, তা নির্ধারণে প্রসিকিউটররা ২০ জন মেডিক্যাল বিশেজ্ঞের একটি প্যানেল গঠন করেন।

শুক্রবার আর্জেন্টিনার একটি সংবাদমাধ্যম সেই প্যানেলের প্রতিবেদন প্রকাশ করেছে। ৭০ পৃষ্ঠার প্রতিবেদনে প্যানেল বলছে, ম্যারাডোনার মৃত্যুর ১২ ঘণ্টা আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। এই সময়ে ‘ম্যারাডোনার সঠিক পর্যবেক্ষণ হয়নি’ বলে রিপোর্টে বলা হয়েছে।

আর ম্যারাডোনার বেঁচে থাকার বিষয়টি ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল বলে তদন্ত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যমটি।

  • সর্বশেষ