শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি

প্রকাশিত : ০২ মে, ২০২১, ১২:০৭ রাত
আপডেট : ০২ মে, ২০২১, ১২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ১০হাজার ইয়াবাসহ আটক-১

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের নাছরপাড়া থেকে১০হাজার ইয়াবাসহ এক মহিলা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব১৫।

[৩] শনিবার বিকেলে হোয়াইক্যং ইউপি নাছরপাড়া থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।আটক হলেন,হোয়াইক্যং ইউপি খারাংখালী নাছর পাড়ার বাসিন্দা মৃত জকির আহমেদের স্ত্রী জোখনা খাতুন(৪৫)।

[৪] এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব১৫ ক্যাম্পের সহকারীপরিচালক(মিডিয়া)সিনিঃএএসপি মোঃআবু সালাম চৌধুরী।তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,হোয়াইক্যং ইউপি খারাংখালীর নাছরপাড়া মৃৃৃত হাজী জকির আহমেদের বসত ঘরের সামনে ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়।র‌্যাব সদস্যদের উপস্থিত টের পেয়ে একজন মহিলা মাদক কারবারি পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করতে সক্ষম হয়।উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১০হাজার ইয়াবা উদ্ধার করা হয়।এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

[৫] তিনি আরো বলেন,জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে সে দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়