শিরোনাম
◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৮:২৬ রাত
আপডেট : ০১ মে, ২০২১, ০৮:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেহেরপুরে পুকুরে পানি দিতে গিয়ে বিদুৎপৃষ্টে বৃদ্ধের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: [২] মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড়ে বাসস্ট্যান্ড পাড়ার বিদুৎপৃষ্টে ফজলুল হক (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে আলিয়া মাদ্রাসা পূর্বপাশে একটি পুকুরে পানি দিতে গিয়ে এ ঘটনা ঘটে। বাসষ্ট্যান্ড পাড়ার আজগর আলী শেখের ছেলে সে। তিনি মাছের ব্যবসাসহ অন্যান্য ব্যবসার সাথে জড়িত ছিলেন।
[৩] স্থানীয়রা জানান, সকালে ফজলুল হক তার পুকুরে পানি দেওয়ার জন্য পুকুরে যায়। সেখানে বৈদ্যুতিক মটরের মাধ্যমে পুকুরে পানি দিতেন। আজ সকালে মটরের সুইচে চাপ দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে পুকুর পাড়ে পড়ে ছিলো। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তার মরদেহ পরিবারের সদস্যদের খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

[৪] মৃত্যু ফজলুল হকের রুবেল হোসেন, ভোরে সেহরী খেয়ে আব্বা পুকুরে পানি দিয়ে চলে যায়। আব্বা যখন মটরের সুইসে চাপ দেয় তখন মটরসহ আব্বা পানিতে পড়ে যায়। তখনি তিনি মারা যান।

[৫] এ বিষয়ে পৌরসভার ৮ নং ওয়ার্ড়ের কাউন্সিলর সৈয়দ মুনজুরুল কবির রিপন জানান, ফজলুল হক একজন ভালো মানুষ ছিলেন। ঘটনাটি শোনার পরপর আমি ঘটনাস্থলে যায়। তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া বয়ছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়