শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৫:৫২ বিকাল
আপডেট : ০১ মে, ২০২১, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলের নাগরপুরে ফেসবুককে কেন্দ্র করে সালিশি বৈঠকে নারীকে মারধরের অভিযোগ

ডেস্ক নিউজ: এ ঘটনায় নারী ও পুরুষসহ ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (১ মে) বিকালে উপজেলার মীরনগর গ্রামে। ভুক্তভোগীরা '৯৯৯'- এ ফোন দিলে

নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের উদ্ধার করেন। পরে গ্রামবাসীরা আহতদের নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে থানায় অভিযোগ করলেও আসামিদের গ্রেফতারে পুলিশের তেমন আগ্রহ নেই ।

এলাকাবাসী ও অভিযোগের সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল ফেসবুক আইডি হ্যাক করাকে কেন্দ্র করে বিবাদীগণ শফিকুলের বাড়ি গিয়ে নারীদের মারপিট করে । ভূক্তভোগীরা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহযোগীতা চায়।

তাদের চিৎকারে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নাগরপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গত ২৪ এপ্রিল ইউপি সদস্য হেলালের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য মো. মজিবর রহমানে পরিচলনায় বিকালে সালিশ বৈঠক বসে। বৈঠকে বিবাদীরা পরিকল্পিত ভাবে শত শত মানুষের সামনে ২ নারীকে মারধর করে।

মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে। এ ঘটনায় নাগরপুর থানায় একটি অভিযোগ করলে পুলিশ এখন পর্যন্ত আসামিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করনি বলে অভিযোগ ভূক্তভোগি পরিবারের।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আনিসুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। মেডিকেল রির্পোট হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সালিশ বৈঠকের সভপতি ইউপি সদস্য হেলাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অনাকাক্ষিত ভাবে ঘটনাটি ঘটেছে । সালিশ বৈঠকে তারা মারপিট করবে এটা জানলে মিমাংসায় বসতাম না। সূত্র: বিডি প্রতিদিন

  • সর্বশেষ