শিরোনাম
◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৫:৫০ বিকাল
আপডেট : ০১ মে, ২০২১, ০৫:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে বালুর গর্তে পড়ে শ্রমিকের মৃত্যু

দুর্গাপুর প্রতিনিধি: [২] নেত্রকোনার দুর্গাপুরে বালুর গর্তে পড়ে সবুজ মিয়া (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার(১মে) দুপুরে তিন নাম্বার বালু মহালের বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া পৌরসভার পশ্চিম খরস গ্রামের আব্দুল সাত্তারের পুত্র ।

[৩] নিহতের চাচা নুরু মিয়া জানান, প্রতিদিনের ন্যায় নিজের ড্রেজারে বালু তুলতে যায় সবুজ মিয়া। বালু উত্তোলনের ফলে ড্রেজারের জায়গায় গভীর গর্ত তৈরী হয়। সে উপরের অংশে দাঁড়িয়ে কাজ করতে ছিল। হঠাৎ উপরের বালুর স্তুপের অংশ নিচ দিকে ধসে পড়ে।

[৪] এতে বালু চাপা পড়ে যান সবুজ। তার চিৎকারে আশপাশের লোকজন দৌঁড়ে এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত্যু ঘোষনা করে।

[৫] দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ আলম ঘটনার সত্যত্য নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ