শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব কার, জানালো সরকার ◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৫:৪৯ বিকাল
আপডেট : ০১ মে, ২০২১, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে আগুনে পুড়ে গেলো চারটি বসতঘর

স্বপন দেব : [২] মৌলভীবাজারের রাজনগরে অগ্নিকান্ডে চার পরিবারের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

[৩] শনিবার (১ মে) সকালে রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামের ইলিয়াছ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

[৪] স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে ইলিয়াছ মিয়ার ঘরে আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়লে পাশের আব্দুল আহাদ মিয়া, হুরমত মিয়া, ছালিক মিয়ার ঘর ও পুড়ে যায়।

[৫] ঘরের মালিক ইলিয়াছ মিয়া বলেন, প্রথমে বৈদ্যুতিক মিটারে বিকট শব্দ হয়ে পরে আগুন লেগেছে। আগুনে আমার ঘর ও ঘরের আসবাবপত্রসহ ধান চাল নগদ ১০ হাজার টাকা পুড়ে গেছে। পরে পাশের সবার ঘরে রাখা ধান চাল, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

[৬] ফায়ার সার্ভিস রাজনগর স্টেশনের ইনর্চাজ আলী হেসেন বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষতির পরিমাণ পরিবারের লোকজনের দাবী অনুযায়ী ৫ লাখ টাকা হবে। আমরা এখনও হিসাব করিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়